সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ এএম

মোট পঠিত: ৩৫৬

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত

Babul K.
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস : গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।


আজ রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন প্রথম আলোকে ওই সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসও জানিয়েছে, সফরটি আপাতত হচ্ছে না।


মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরটি কেন স্থগিত হয়েছে, সেই কারণ কোনো পক্ষ জানায়নি। বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে ৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা সফরে আসার কথা ছিল কারা ম্যাকডোনাল্ডের।


দেশে সব শ্রমিকের জন্য যাতে একই আইন কার্যকর হয়, সে বিষয়ে জোর দিয়ে আসছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোয় আন্তর্জাতিক মান আনতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক চাপ রয়েছে বাংলাদেশের ওপর।

তিন দিনের সফরে ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল। একই দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। আর ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল তাঁর।



বাংলাদেশে শ্রম খাতের স্বাধীনতা ও মান নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে শ্রম আইনের ব্যবহারের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আসছে দেশটি। বিশেষ করে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিদ্যমান শ্রম আইনের অনেক ধারা কার্যকর নয়।


পুরো দেশে সব শ্রমিকের জন্য যাতে একই আইন কার্যকর হয়, সে বিষয়ে জোর দিয়ে আসছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের শ্রমমান, সংগঠন করার অধিকার, কাজের পরিবেশের মতো বিষয়গুলোয় আন্তর্জাতিক মান আনতে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক চাপ রয়েছে বাংলাদেশের ওপর।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo