সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

মোট পঠিত: ৩২৭

যুক্তরাষ্ট্রের পর ল্যাটিন আমেরিকায় চীনা নজরদারি বেলুন: পেন্টাগন

Babul K.
যুক্তরাষ্ট্রের পর ল্যাটিন আমেরিকায় চীনা নজরদারি বেলুন: পেন্টাগন
আন্তর্জাতিক

ডেইলি বাংলা টাইমস : যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশসীমায় চীনা নজরদারি বেলুন উড়ার খবরের পর এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানালো, ল্যাটিন আমেরিকায়ও উড়তে দেখা গেছে চীনের দ্বিতীয় নজরদারি বেলুন। শুক্রবার রাতে পেন্টাগন এ তথ্য জানায়।


এর আগে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রথম বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।


এ ঘটনার পরদিন আমেরিকান কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউজ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফর স্থগিত করেছে। ৫ ফেব্রুয়ারি, ব্লিঙ্কেনের দুই দিনের সফরে বেইজিং যাওয়ার কথা ছিল।


পেন্টাগন বলছে, প্রথম বেলুনটি এখন মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে পূর্ব দিকে যাচ্ছে। নিরাপত্তার কারণে এটিকে গুলি করা হচ্ছে না।


শুক্রবার রাতে পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার বলেন, ‘আমরা একটি বেলুনের ল্যাটিন আমেরিকা ট্রানজিট রিপোর্ট দেখছি।’


তিনি আরও বলেন, আমাদের এখন মূল্যায়ন হচ্ছে, এটি আরেকটি চীনা নজরদারি বেলুন। তবে এটির সঠিক অবস্থান কোথায় সেটি জানাননি তিনি।


এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন।’


এ ঘটনার পর চীন দ্রুত এবং অনুশোচনামূলক বিবৃতি জারি করে জানায়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্র চলে গেছে। দেশটির আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত।



এতে আরও বলা হয়েছে, আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে দেশটি যোগাযোগ অব্যাহত রাখবে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করবে।’


সূত্র: এএফপি, সিএনএন


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo