ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১২ ১৮:১৬:৫২




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১১-১২ ১৮:১৬:৫২




  • রাজনীতি
  • নভেম্বরের শেষের দিকেই তারেক রহমান দেশে ফিরবেন: সালাহউদ্দিন.

নভেম্বরের শেষের দিকেই তারেক রহমান দেশে ফিরবেন: সালাহউদ্দিন

Staff Repoter

নভেম্বরের শেষের দিকেই তারেক রহমান দেশে ফিরবেন: সালাহউদ্দিন

Staff Repoter


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন।”

সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।”

এর আগেও বিএনপির নেতারা বারবার জানিয়েছেন, খুব শিগগির তারেক রহমান দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলের ভেতর থেকে শোনা যাচ্ছিল। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি বিএনপি।


২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছাড়েন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। জুলাই মাসের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতা কেটে গেলেও তিনি এখনো দেশে ফেরেননি।









মন্তব্য