সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

মোট পঠিত: ১১৮

১৬ নভেম্বর পযর্ন্ত সরকারকে আল্টেমেটাম—কাল থাকবেন রাজপথে: ৮ দল

Babul K.
১৬ নভেম্বর পযর্ন্ত সরকারকে আল্টেমেটাম—কাল থাকবেন রাজপথে: ৮ দল
রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে কঠোর আল্টেমেটাম দিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল। তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। তাদের দেওয়া সময় অনুযায়, আগামী রোববারের মধ্যে দাবিগুলো মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান পালন করবেন।

রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বুধবার দুপুর দেড়টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনে জানানো হয়েছে, “বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর (রোববার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ওইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।”

যুগপৎ কর্মসূচির অধীনে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “গতকাল পল্টনে সমাবেশ শেষে আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা করছি।”

৮ দলের ঘোষিত কর্মসূচি হলো:

১৩ নভেম্বর (বৃহস্পতিবার)- ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।

১৪ নভেম্বর (শুক্রবার)- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর (রোববার)- আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে, অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo