সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

মোট পঠিত: ১০৩

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যের আহ্বান সালাহউদ্দিন আহমদের

Babul K.
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যের আহ্বান সালাহউদ্দিন আহমদের
রাজনীতি

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আহ্বান জানিয়েছেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বক্তৃতায় তিনি বলেন, “আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। রাজনৈতিক মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


নয়া দিগন্তের সাহসী সাংবাদিকতার প্রশংসা করে সালাহউদ্দিন বলেন, “ফ্যাসিবাদের সময়েও নয়া দিগন্ত সাহসিকতার সঙ্গে কলম ধরেছে। অনেক পত্রিকা হারিয়ে গেলেও তারা টিকে থেকেছে, গণতন্ত্রের আলো টিমটিম করে হলেও জ্বালিয়ে রেখেছে। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”


নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, “দুই-চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে বন্দি থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে সরে যাইনি।”


তিনি আরও বলেন, “একসময় আমি ও *আমার দেশ* পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। তিনি তখন অনশন করছিলেন। আমি বলেছিলাম, আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। ছয়-সাত দিন পর মুরুব্বিরা গিয়ে তাকে অনশন ভাঙাতে সক্ষম হন।”


সালাহউদ্দিন আহমদ বলেন, “ছাত্রদের অভ্যুত্থানের গৌরবগাথা আমাদের অনুপ্রেরণা। রক্তঝরা সেই ইতিহাসের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের দায়িত্ব।”


তিনি বলেন, “রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি আবারও ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। তাই এখনই সময়, ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের।”


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo