ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-২১ ১৮:২৯:০৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-১০-২১ ১৮:২৯:০৩




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪.

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪

Staff Repoter

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪

Staff Repoter


সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮১৪ জন। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা বিভাগে ১২৪, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৪১ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ হাজার ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।









মন্তব্য