সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

মোট পঠিত: ১৩০

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

Babul K.
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
জাতীয়

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল শুরু করেন। পরে মিছলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মন্ত্রী, আমলাদের বাড়িভাড়া শুধু নয় পুরো বাড়িই লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়িভাড়াও পাচ্ছি না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি; কিন্তু শোনার কেউ নাই।

তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের সামান্য এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষা উপদেষ্টার আর থাকার প্রয়োজন নাই।

মিছিলে শিক্ষকদের হাতে কালো পতাকা ও মাথায় ২০ শতাংশ বাড়িভাড়া দাবির ব্যান্ড দেখা যায়। এ ছাড়া ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘নেব না, নেব না, ৫০০ টাকা নেব না’, ‘যাব না, যাব না, বাড়ি ফিরে যাব না’, ‘শিক্ষকদের দাবি আছে, ২০ পার্সেন্ট ২০ পার্সেন্ট’, ‘আমাদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’, ‘সি আর আবরার, আর নয় দরকার’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বেলা ১টার পর থেকেই কয়েক হাজার শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা খণ্ড খণ্ডভাবে একসঙ্গে স্লোগান দিয়েছেন। এর আগে বুধবার প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকেল ৫টার পর ফের শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এরপর থেকে আজ সপ্তাম দিনেও দাবি আদায়ে অনড় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo