সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

মোট পঠিত: ১১৭

ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা: শহিদুল আলম

Babul K.
ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা: শহিদুল আলম
জাতীয়

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার বিকেল ৩টায় রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, “ফিলিস্তিনে ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা। ইসরায়েলিরা সেখানে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের প্রবেশাধিকার অবরোধ করে রেখেছে। এই অবরোধ ভাঙাই ফ্লোটিলা যাত্রার মূল উদ্দেশ্য ছিল। ত্রাণ বিতরণ তো একটি সিম্বলিক মাত্র।”


শহিদুল আলম বলেন, “ইসরায়েলের অবরোধের কারণে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এতে সেখানকার প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। স্বাস্থ্যকর্মীদের অবাধ যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। আক্রান্ত ফিলিস্তিনবাসীর ওপর হসপিটালে আক্রমণ করা হচ্ছে। স্বাস্থ্য কর্মী ও মানবাধিকারকর্মীকে মেরে ফেলা হচ্ছে। আমরা প্রকৃতপক্ষে এই অবরোধ ভাঙার লক্ষ্যে গিয়েছিলাম।”


বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী বলেন, “যেখানে ইসরায়েল নিজেদের মোরাল আর্মি হিসেবে নিজেদের দাবি করে, সেখানে তারা কীভাবে একটি জাতির ওপর এমন নির্যাতন করছে, এটা আমাদের প্রশ্ন। আন্তর্জাতিক আইন কীভাবে তারা প্রতিদিন ভাঙছে, এটা আমাদের প্রশ্নের বিষয়।”


শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শহিদুল আলম। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। তখন তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। পরে ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদুল আলম ঢাকার উদ্দেশে রওনা দেন।


দখলদার ইসরায়েলের হাতে তার বেআইনিভাবে আটক ও মুক্ত হয়ে ঢাকায় ফেরার অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo