সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৯ এএম

মোট পঠিত: ১২১

“যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু

Babul K.
“যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু
রাজনীতি

রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে বিষয়গুলোতে মতৈক্য হয়নি, তা আগামী নির্বাচনের পরই সমাধান করা সম্ভব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে দেশের সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। তাই যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে, তার কিছুতে ঐকমত্য হয়নি—আমরা তা মেনে নিয়েছি। একইভাবে অন্য দলগুলোকেও তা মেনে নিতে হবে।”


তিনি আরও বলেন, “যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে। এর বাইরে কিছু করার সুযোগ নেই। আর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো পরবর্তী নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে।”


নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, দলটি প্রার্থী বাছাইয়ে ধীরে, ভেবে–চিন্তে সিদ্ধান্ত নেবে। “বিএনপি বড় দল, একাধিক প্রার্থীর প্রত্যাশা থাকেই। তবে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তাকেই সমর্থন দেবে,” বলেন তিনি।


বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


বৈঠক শেষে আমীর খসরু জানান, জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট), কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। তিনি বলেন, “জার্মানি বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে। তবে সবাই জানতে চায়—বাংলাদেশে নির্বাচন কবে হবে। রাজনৈতিক স্থিতিশীলতাই বিনিয়োগের মূল পূর্বশর্ত।”


তিনি আরও বলেন, গণতন্ত্র মঞ্চসহ যে কেউ চাইলে জোট গঠন ছাড়াও ৩০০ আসনে প্রার্থী দিতে পারে, এতে বিএনপির কোনো আপত্তি নেই।


আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “বিএনপি এসব নিয়ে মন্তব্য করে না। কারো বাসায় কূটনীতিকরা বৈঠক করলে তাতে রাজনীতিতে কিছু আসে যায় না। জনগণ কী চায়, সেটাই বিএনপির কাছে গুরুত্বপূর্ণ।”


খালেদা জিয়ার রাজনীতি নিয়ে তিনি বলেন, “খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই সরে যাননি। জিয়াউর রহমানের কবর জিয়ারত করা তার স্বাভাবিক বিষয়—এ নিয়ে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই।”


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo