সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

মোট পঠিত: ১৩৭

ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

Babul K.
ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন
রাজনীতি

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজীয়দের অভিনন্দন জানিয়েছেন। তবে, এই নির্বাচনে ছাত্রশিবির নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে। কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না?। তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে।”

তিনি আরও যোগ করে বলেন, “আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ-কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছেৃ এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই।”


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo