সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম

মোট পঠিত: ২২৪

সবজি, পেঁয়াজ ও চালের বাজার চড়া, বাড়তি ইলিশের দামও

Babul K.
সবজি, পেঁয়াজ ও চালের বাজার চড়া, বাড়তি ইলিশের দামও
অর্থনীতি

বাজারে সবজির দাম এখনো চড়া। বেশিরভাগ সবজি বেচাকেনা হচ্ছে প্রায় ৮০ টাকার উপরে। কোনো কোনো সবজি ১০০ থেকে ১২০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। বাজারে চালের দামও বেড়েছে। তবে নতুন করে আর বাড়েনি পেঁয়াজের দাম। খুচরা বাজারে ৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণীর কলমিলতা ও মিরপুরের ইব্রাহিমপুর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।


বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে। কয়েক সপ্তাহ আগেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। বেড়েছে আদার দামও। বর্তমানে বাজারে আমদানি করা আদা ৩০০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর দেশি রসুন ১৬০ টাকা কেজি, আমদানি করা রসুন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি ৮০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। এর নিচে শুধু মিলছে ৪০ টাকা কেজিদরে পেঁপে এবং ৩০ টাকা কেজি দরে আলু। বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ১০০ টাকা থেকে ১২০ টাকা, করলা ১০০ টাকা, উস্তা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে গাজর ৮০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায় ও টমেটো প্রতি কেজি ১৬০ টাকায়। কাঁচামরিচ এখন ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, গাজর ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে খাসির মাংস ১২০০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর প্রতিহালি ডিম ৪৬ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ডজনপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা।

এদিকে, বাজারে এখনও কমেনি চালের দাম। মাস খানেক ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। বেশিরভাগ চাল ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর খুব ভালো মানের মিনিকেট ও নাজিরশাইল চালের দাম ৯০ থেকে ১০০ টাকা ছুঁইছুঁই।


মুরগির বাজারে গিয়ে দেখা যায়, বাজারে এখন ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগেও ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে।


এদিকে, বাজারে ইলিশের দামও চড়া রয়েছে। বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২ হাজার ১০০ টাকা পর্যন্ত। মাঝারি সাইজের ইলিশের দামও ১ হাজার ২০০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo