সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ আগস্ট ২০২৫, ১১:৫৯ পিএম

মোট পঠিত: ১৩৭

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

Babul K.
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
প্রবাসী

উচ্চশিক্ষার জন্য যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় রয়েছেন তাদের জন্য সুখবর হলো- দেশটির সরকার অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে। এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বিষয়টি উত্থাপন করেন।

বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। এই নতুন ভিসা কার্যকর হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন।

ড. ইউনূস একই দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হন। এসময় তারা শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

এছাড়া ড. ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেক অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

ড. ইউনূস এ সময় বিশ্বনেতাদের প্রতি একটি আত্ম-বিনাশী সভ্যতা নয়, বরং একটি টেকসই সভ্যতা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo