ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৭-২৬ ১৮:১৪:২৩




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৭-২৬ ১৮:১৪:২৩




  • স্বাস্থ্য
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঝরলো ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১.

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঝরলো ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১

Staff Repoter

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ঝরলো ৩ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩৩১

Staff Repoter


সারাদেশে যতই দিন যাচ্ছে ততই যেন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। আক্রান্ত হয়ে প্রতিদিনই ছুটছেন হাসপাতালে শত শত মানুষ। স্বাস্থ্যে অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার দেওয়া ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৭৫ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৬৯৩ জন।  কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।









মন্তব্য