সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জুলাই ২০২৫, ০১:২১ এএম

মোট পঠিত: ২৮০

দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানী নাটক মেনে নিবে না- জাগপা

Babul K.
দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানী নাটক মেনে নিবে না- জাগপা
রাজনীতি

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপা কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নেমে দলীয় স্লোগান দেয়। সীমান্তে পাখির মত মানুষ হত্যা করে ভারত বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক পাঠাতে চায়। দেশের মানুষ যখন শোকাচ্ছন অবস্থায় আছে তখন আওয়ামী লীগের রাজপথের নাটক আর হিন্দুস্তানের সহানুভূতির নাটক মঞ্চস্থ হয়। নাটক করবেন না, দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানী নাটক আর মেনে নিবে না। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৪তম দিন আজ ২৪ জুলাই লক্ষ্মীপুর প্রেসক্লাব, উত্তর তেমুহনী, বাগবাড়ী উপজেলা পরিষদ, কোর্ট বিল্ডিং এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, লড়াই শেষ হয় নাই। অগাস্ট মাসের ৫ তারিখ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চুড়ান্ত বিজয় অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলার বুকে আবারো জুলাই-আগস্ট ফেরত আনতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করার আগে পর্যন্ত আমাদের লড়াই চলবে। 

পথসভায় আরও বক্তব্য রাখেন যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক মোল্লা, লক্ষীপুর জেলা জাগপা সাধারণ সম্পাদক আলী মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, জেলা জাগপা নেতা মোঃ ফারুক হোসেন, হোসাইন আহমেদ, শাকিব হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ হেঞ্জু, মোঃ বেলাল হোসেন, মোঃ খলিল,  মোঃ লিটন, মোঃ সোহাগ প্রমূখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo