সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জুলাই ২০২৫, ১২:৫৩ এএম

মোট পঠিত: ১৮৬

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ নিহত সবাই

Babul K.
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ নিহত সবাই
আন্তর্জাতিক

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী এবং ক্রু ৬ নিয়ে নিখোঁজ সেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, এ ঘটনায় বিমানের কোনো আরোহী জীবিত নেই।

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিতে শেয়ার করা ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি মাটিতে নেমে ধোঁয়া ও ধূলিকণার বিশাল মেঘে ঢেকে যায়।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত এএন-২৪ মডেলের বিমানটি গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে রাডার থেকে হারিয়ে যায়। বিমানটি যখন নিখোঁজ হয়, তখন সেটি তিনদা শহরের খুব কাছাকাছি অবস্থানে ছিল। 

সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত এএন-২৪ মডেলের এ বিমানটি প্রায় ৫০ বছরের পুরনো। এটি চীন-রাশিয়া সীমান্তের শহর ব্লাগোভেশচেনস্ক থেকে আমুর অঞ্চলের প্রত্যন্ত শহর তিনদা-র উদ্দেশে যাত্রা করেছিল।

প্রথমে স্থানীয় জরুরি বিভাগ জানিয়েছিল, বিমানে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। তবে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ নিশ্চিত করেন, এটি ৪৯ জনের একটি ফ্লাইট ছিল। যার মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন ক্রু সদস্য রয়েছেন।

তাস বলছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল খারাপ আবহাওয়ায় ল্যান্ডিংয়ের সময় ত্রুটি। পরবর্তীতে এমআই-৮ নামে উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ খুঁজে পায়। উদ্ধারকারী দল এখন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo