সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ জুলাই ২০২৫, ১২:৪১ এএম

মোট পঠিত: ১৭০

৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে

Babul K.
৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুনে
অর্থনীতি

মাসের পর মাস মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ জনসাধারণের জন্য সুখবর নিয়ে এলো জুন। অর্থবছরের শেষ মাসে অনেকটা আশার আলো দেখিয়েছে সার্বিক মূল্যস্ফীতি। সংসার চালাতে হিমশিম খাওয়া মানুষদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে সদ্য গত হওয়া মাসটি। ৩৩ মাসের মধ্যে জুনে প্রথমবারের মতো সার্বিক মূল্যস্ফীতি নামল সাড়ে ৮ শতাংশের নিচে। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে উঠে এসেছে জুনে মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ৪৮ শতাংশে। গত মে মাসে ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর সবশেষ ২০২২ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। সে তুলনায় ৩৩ মাসের মধ্যে জুনের মূল্যস্ফীতিই সর্বনিম্ন।


জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে এসেছে ৭ দশমিক ৩৯ শতাংশে। মে মাসে এই হার ছিল ৮ দশমিক শূন্য ৫৯ শতাংশ।


খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রেও খানিকটা স্বস্তি মিলেছে। জুন মাসে এই খাতের মূল্যস্ফীতি নেমেছে ৯ দশমিক ৩৭ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।


বিবিএসের হিসাবে, জুনে জাতীয় মজুরির হার হয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ। অথচ মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ, আয় বেড়েছে, কিন্তু তার চেয়েও বেশি বেড়েছে ব্যয়।


ভোক্তা মূল্যসূচক বলছে, ২০২৪ সালের জুনে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, এক বছর পর ২০২৫ সালের জুনে তার দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৪৮ পয়সায়। যদিও এই পতন আশাবাদ জাগায়, তবু আশঙ্কা একেবারে মুছে যায় না। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশে। গত ১৫ বছরে যা সর্বোচ্চ। এর আগে এমন গড় মূল্যস্ফীতি দেখা গিয়েছিল ২০১০-১১ অর্থবছরে, ১০ দশমিক ৯২ শতাংশ হারে।


এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। 


সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে। যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।


অন্তর্বর্তী সরকার যখন গত বছরের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করে তখন মূল্যস্ফীতি ছিল দুই অংকের ঘরে। সরকারের চেষ্টায় তা এক অংকের ঘরে আসে। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে সম্প্রতি আশা প্রকাশ করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo