ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৫-২০ ১৫:৪৬:১৭




ডেইলি বাংলা টাইমস :


প্রকাশিত : ২০২৫-০৫-২০ ১৫:৪৬:১৭




  • অর্থনীতি
  • বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ, জানালেন অর্থ উপদেষ্টা.

বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ, জানালেন অর্থ উপদেষ্টা

Staff Repoter

বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ, জানালেন অর্থ উপদেষ্টা

Staff Repoter


সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলোচিত হচ্ছে। এবার বিষয়টি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং নতুন বাজেটে এর জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মহার্ঘ ভাতার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে।


মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সেই কমিটি প্রায় চার মাস করে একটি সুপারিশ তৈরি করেছে। সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা বাড়তি ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেতে পারেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, অর্থ বিভাগের খসড়ায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে দশম গ্রেডে ১০ শতাংশ দেওয়া হলে ৬ হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে ১৫ শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।









মন্তব্য