সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মে ২০২৫, ১১:৫৪ পিএম

মোট পঠিত: ২৬৯

ইংল্যান্ডের নারী ক্রিকেটে নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা

Babul K.
ইংল্যান্ডের নারী ক্রিকেটে নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা
খেলা

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণের নীতিমালায় এক বড় পরিবর্তন এনেছে। যার ফলে এখন থেকে শুধুমাত্র জন্মগত নারীরাই শুধু ক্রিকেট খেলতে পারবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রান্সজেন্ডার নারীদের জন্য নারী ক্রিকেটের দরজা কার্যত বন্ধ হয়ে গেল।যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়ের পর এই নীতিগত পরিবর্তন আনলো ইসিবি। যেখানে ‘নারী’ শব্দের সংজ্ঞা জন্মগত লিঙ্গের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ইসিবির এই পদক্ষেপ দেশটির ক্রিকেটাঙ্গনে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ট্রান্সজেন্ডার নারী ক্রিকেটাররা এখন থেকে কেবল ওপেন ও মিশ্র বিভাগেই খেলার সুযোগ পাবেন। এর আগে তারা তৃতীয় স্তরের ঘরোয়া লিগ এবং রিক্রিয়েশনাল পর্যায়ের মেয়েদের ক্রিকেটে অংশ নিতে পারতেন।

ক্রিকেটের মতো ঐতিহ্যবাহী খেলায় এই ধরনের পদক্ষেপ নিয়ে বিতর্ক থাকলেও, ইসিবি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখার পাশাপাশি ন্যায্য প্রতিযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে যখন ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে, তখন সাইক্লিং, সাঁতার এবং অ্যাথলেটিকসের পর ক্রিকেটও একই পথে হাঁটল। এই ঘটনা শরীরবৃত্তীয় বাস্তবতা এবং লিঙ্গ পরিচয়ের দ্বন্দ্বে নিয়মকানুনের নতুন সংজ্ঞাকে সামনে নিয়ে এসেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo