সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

মোট পঠিত: ২০২

'আপা ফিরে এলেন আরও ভয়ংকর রূপে'

Babul K.
'আপা ফিরে এলেন আরও ভয়ংকর রূপে'
জাতীয়



ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা চার মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে গত আগস্টে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘আপা’ সম্বোধন করা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এই প্রথম বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। দিনটিতে আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ তৈরি করা হয়েছে, যেখানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসক হিসেবে বোঝানোর চেষ্টা করা হয়েছে!


এদিকে মাঝে মধ্যে টেলিফোনে দেশে চলে আসবেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিচ্ছেন শেখ হাসিনা। সোমবারের (১৪ এপ্রিল) আনন্দ শোভাযাত্রায় তার মুখচ্ছবি থাকায় অনেকেই বলছেন দূরে থাকলেও সঙ্গেই আছেন সাবেক এই প্রধানমন্ত্রী! একই সুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বললেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’


সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে এই স্ট্যাটাস দিয়েছেন।


ফ্যাসিস্টের যে মুখাকৃতিটি আগে বানানো হয়েছিল সেটাতে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সিসি টিভি ফুটেজে এক যুবক শনাক্ত হয়েছেন। দাবি করা হচ্ছে, সেই যুবক ছাত্রলীগ কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে দুই দিনের মধ্যে আরেকটি মুখাকৃতি বানানো হয়। অনেকে বলছেন, আগেরটার চেয়ে পরেরটা আরও ভয়ংকর হয়েছে। ‘আপা’ আগের চেয়ে আরও ভয়ংকররূপে ফিরে এলেন

এর আগে সকাল ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশাচালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo