সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

মোট পঠিত: ১৮৩

সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন

Babul K.
সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন
জাতীয়
 সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারপতি রউফ দীর্ঘ দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।  

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।  

এরপর বিচারপতি সুলতান হোসেন খান সরে দাঁড়ালে বিচারপতি আবদুর রউফ সিইসি হিসেবে দায়িত্ব নেন।  

তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান পদত্যাগ করলে তার জায়গায় বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন আসেন। আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদও নতুন কমিশনের অংশ ছিলেন।  

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি ১৪০ ও আওয়ামী লীগ ৮৮ আসন পায়।  

বিচারপতি আবদুর রউফের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ জারি করে।  

এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় তার কমিশন প্রশংসিত হয়। তবে ১৯৯৪ সালে বিএনপি সরকারের শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি।  

পরে নিজের মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচার বিভাগে ফিরে যান।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo