সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

মোট পঠিত: ২৬৬

জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু

Babul K.
জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু
খেলা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমদিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।


মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।


তবে নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সোবা।

নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।


জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২। ৪ রান করে সুমাইয়া আক্তার, ১ রানে ফাহমিদা ছোঁয়া এবং ২ রানে রানআউট হন জুয়াইরিয়া ফেরদৌস। ৯ রানে সাদিয়া ইসলাম এবং ৬ রানে ব্যাট করছেন অধিনায়ক সুমাইয়া।


বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo