সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ এএম

মোট পঠিত: ৩২৩

‘ট্রেনের পোশাক পরা লোক আগুন দিয়েছে’

Babul K.
‘ট্রেনের পোশাক পরা লোক আগুন দিয়েছে’
অপরাধ

অগ্নিকাণ্ডের শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন নূরুল হক। আগুন লাগার পর তিনি নাখালপাড়া এলাকায় নামতে গিয়ে আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তার কাছে ঘটনার বর্ণনা দেন যাত্রী নূরুল হক। তিনি বলেন, তার ধারণা ট্রেনের গার্ডের মতো দেখতে পোশাক পরা দুই ব্যক্তি আগুন দিয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের আগে ওই দুই ব্যক্তি ফায়ার এস্টিংগুইসার নিয়ে বগির মধ্যে ঘুরাঘুরি করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। 

নূরুল হক বলেন, ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা করে। মহাখালী আসার আগে দু’জন ব্যক্তি রেলের পোশাক পরিহিত অবস্থায় হাতে ফায়ার এস্টিংগুইসার নিয়ে বগির মধ্যে ঘোরাফেরা করছিলেন। আমার ধারণা তারা আগুন লাগিয়ে পাশের বগি দিয়ে পালিয়ে যায়।

পরে আগুন দেখতে পেয়ে নাখালপাড়া এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হই। তিনি বলেন, গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকায় আসছিলাম। ঢাকার তেজগাঁও এলাকায় থাকি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহন শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo