সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ নভেম্বর ২০২৩, ০১:৫৬ এএম

মোট পঠিত: ৩২৪

সরকারের তালিকা অনুযায়ী নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করবে ইসি: রিজভী

Babul K.
সরকারের তালিকা অনুযায়ী নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করবে ইসি: রিজভী
রাজনীতি

আওয়ামী লীগ সরকার আরেকটি তামাশার নির্বাচন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা যে তালিকা ধরিয়ে দেবেন, কমিশন সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (৫ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ পরিবেশে তারা নির্বাচনের নামে আরেকটি তামাশা করবে এবং নির্বাচন কমিশন শেখ হাসিনা যে তালিকা ধরিয়ে দেবেন, সেই তালিকা অনুযায়ী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন।’

সারা দেশে ভয়ংকর গ্রেফতারের ঝড় ধেয়ে আসছে অভিযোগ করে তিনি বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের ধেয়ে আসা গ্রেফতার ঝড় চলছে। সারা দেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধী দলশূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা।’

গোটা জাতিকে ঋণগ্রস্ত করে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন বলেও জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

নেতাকর্মীদের সতর্ক থেকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য সরকার নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তাই সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। তাছাড়া কারও মুক্তি নেই।’

এ সময় রিজভী সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার বিবরণ তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

২৯ জুলাই তারিখ থেকে এখন পর্যন্ত বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে ৭ হাজার ৯৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৫১৫টির বেশি। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৯ হাজার ৬২০ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৭৯১ জনের বেশি নেতাকর্মী এবং একজন  সাংবাদিকসহ ১০ জনের মৃত্যু হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo