সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ এএম

মোট পঠিত: ৪৩৪

সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলসমূহকে রুখে দাঁড়ানোর আহবান চরমোনাইয়ের পীরের

Babul K.
সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলসমূহকে রুখে দাঁড়ানোর আহবান চরমোনাইয়ের পীরের
রাজনীতি

দুর্নীতির টাকায় খেয়েদেয়ে হৃষ্টপুষ্ট হয়ে বর্তমান সরকার নিজেদের বাঘ মনে করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তার দাবি, বর্তমান সরকার জনগণকে কেয়ারই (গুরুত্ব) করছে না। এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে এরপর জাতীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

নিশ্চুপ বসে না থেকে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই সমাবেশ থেকে অন্য দলগুলোর প্রতিও আবেদন জানান সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা যদি নিশ্চুপ বসে থাকি, তাহলে আমাদের এই জন্মভূমি বাংলাদেশ একপর্যায়ে আমাদের স্বাধীনতা বিলীন হবে, আমাদের ইসলাম ধ্বংস হবে।’


সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বাঘ যখন জঙ্গলে হুংকার দেয়, মনে হয় সামনে আর কেউ নাই। কিন্তু দুর্বল প্রাণীগুলো একত্রিত হয়ে বাঘের ওপর যখন ঝাঁপিয়ে পড়ে, তখন বাঘও পালাতে বাধ্য হয়।’


এই সমাবেশ থেকে ২৭ অক্টোবর সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন সৈয়দ রেজাউল করিম। তার দাবিগুলোর মধ্যে রয়েছে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিল করা।


এই সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উদ্ধৃত করে চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আপনি বলেছেন, দিল্লি আছে তো আমরা আছি। আপনি কি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন না? আপনি এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে অপমান করেছেন, বাংলাদেশকে তাঁবেদার বানিয়েছেন। এই স্বপ্ন বাস্তবায়ন জনগণ হতে দেবে না।’


‘বেশি বাড়াবাড়ি করলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকব’—প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এই বক্তব্যেরও সমালোচনা করেন চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ, টাকায় দেশের উন্নয়ন হয়েছে। আর উন্নয়নের নামে কী হয়েছে, বাংলাদেশের মানুষ সব দেখেছে। যেখানে ১০ টাকা লাগবে, সেখানে সরকারের মদদপুষ্টরা লোপাট করে খরচ দেখিয়েছে ১০০ টাকা। এর হিসাব জনগণকে দিতে হবে।


সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘২০১৪ সালের নির্বাচন, প্রহসনের নির্বাচন ছিল। ২০১৮ সালের নির্বাচন, ডাকাতের নির্বাচন ছিল। আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না। আগামী নির্বাচন প্রহসনের নির্বাচন হতে দেব না। দিল্লির গোলামি আমরা মানব না।’


সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ, মহাসচিব ইউনুছ আহমাদ, সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন। সমাবেশের উদ্বোধক ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo