সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ অক্টোবর ২০২৩, ০৫:৫০ এএম

মোট পঠিত: ৩৬৫

মাছ ধরে ফেরার পথে ২ ভাইকে কুপিয়ে হত্যা

Babul K.
মাছ ধরে ফেরার পথে ২ ভাইকে কুপিয়ে হত্যা
সারা দেশ

গাজীপুর সদর উপজেলার বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফোরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২)  মো. শুক্কুর  আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

নিহতের স্ত্রী সুমাইয়া বলেন, ‌আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিল। আজ বিকেলে বাসা থেকে বরশি দওয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় আমার স্বামী মারামারি করতাছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে। আমার দেবর শুকুর আলী অটোরিকশা চালাতো। 

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে। শত্রুতা বলতে তাদের সঙ্গেই ছিল।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুটি লাশ পেয়েছি। ঘটনাস্থলে তাদের স্বজনরা রয়েছেন। আমরা ক্রাইম ইউনিটকে খবর দিয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo