সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ মে ২০২৪, ০৭:০৪ এএম

মোট পঠিত: ৩৩১

শেষ ওভারে এসে জিতল বাংলাদেশ

Babul K.
শেষ ওভারে এসে জিতল বাংলাদেশ
খেলা


জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ শুরুর পর বাংলাদেশের ইনিংস থামে ১৪৩ রানে। লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল সফরকারীদের। এরপর প্রতিপক্ষ দুর্বল জিম্বাবুয়ে বলেই আশা ছিল বাংলাদেশের। সেই আশা নিয়েই বোলিংয়ে লড়াই চালিয়ে গেছেন তাসকিন-মুস্তাফিজরা। ম্যাচটা জমিয়েও তুলেছিলেন তারা। ম্যাচ জিততে শেষ ওভারে করতে হতো ১৪ রান। সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটা ৭ রানে নামিয়েও ফেলেছিল তারা। তবে শেষ পর্যন্ত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরপর দুই উইকেট তুলে জিম্বাবুয়েকে ১৩৮ রানে অলআউট করে দেন সাকিব। বাংলাদেশ ম্যাচ জিতে ৫ রানে। মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজে লিড নেয় ৪-০ তে। 



এদিন ছোট লক্ষ্যে জিম্বাবুয়েকে বেধে ফেলতে সিরিজের সেরা বোলিংটাই করতে হতো বাংলাদেশকে। তাসকিন অবশ্য সেই শুরুর আভাসও দিয়েছিলেন। শূন্য রানেই সাজঘরের পথ ধরিয়েছিলেন ব্রায়ান বেনেটকে। এরপর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার উইকেট তুলে স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশকে। এরপর আঘাত হানেন সাকিব। ৩২ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।


এরপর অবশ্য জোনাথন ক্যাম্পবেল-রায়ান বার্ল ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের সুযোগ করে দিয়েছেন জাকের আলি। সহজ ক্যাচ হাতে জমাতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে দলকে জয়ের পথে নিয়ে গেছেন ক্যাম্পবেল। বার্লের ২০ বলে ১৯ রানের পর তিনি ফিরেছেন ২৭ বলে ৩১ রান করে।


শেষ তিন ওভারে ম্যাচ জিততে জিম্বাবুয়ের চায় ২৭ রান। আগের ম্যাচে যেটা ছিল ২ ওভারে। ফারাজ আকরাম সে ম্যাচেই উইকেটে ছিলেন। তবে সেদিন সেই ব্যবধান ঘোচাতে পারেননি। তবে আজ এক ওভার বেশি থাকায় তার দিকে তখন তাকিয়ে পুরো জিম্বাবুয়ে দল। তবে তিনি শেষ পর্যন্ত পারেননি এদিনও। ব্যর্থ হয়েছে বাকিরাও। শেষ ওভারে ১৪ রান করতে গিয়ে সাকিবের বলে ম্যাচ ১৩৮ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৫ রানের ব্যবধানে।


এর আগে, সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ মিরপুরে চতুর্থ ম্যাচে এসে ব্যাটিংয়ে স্বপ্নের মতো শুরু পায়। তামিম-সৌম্যর জুটিতে আসে ১০১ রান। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫২ রান। সৌম্য করেন ৩৪ বলে ৪১ রান। দলীয় ১১ ওভারে ১০০ ছুঁই বাংলাদেশ। যদিও পরে সেটা ধরে রাখতে পারেনি বাকিরা। মাঝে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রতিরোধ গড়তে পারেনি কোনো ব্যাটার। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৪৩ রানে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo