সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

মোট পঠিত: ৪

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

Babul K.
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
জাতীয়

কোনো গণতান্ত্রিক সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার এ ধরনের বেআইনি পথ বেছে নেওয়াকে সমর্থন করে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কেবল সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এসব কাজের সঙ্গে যুক্ত ছিল, রাষ্ট্রকে তারা মাস্তানে পরিণত করেছিল। বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কুমতলব নেই। তাই সরকার এমন কিছু করবে না যাতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

পুলিশ প্রধানের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাবুঝি দূর করেছেন। এই ইস্যুতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে বিবেচনা করবেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নেওয়া বা উসকানি দেওয়ার চেষ্টা করা মাত্রই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার প্রতিনিয়ত এই কঠোর বার্তা দিচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে কীভাবে দেখতে চায় এবং গণমাধ্যমের নতুন করে মালিকানা ও রেগুলেটরি বডি নিয়ে তাদের নিজস্ব নীতিমালা ও চিন্তা রয়েছে, যা তারা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।

সংবিধান সংস্কার ও ঐক্যমত কমিশনের কাজ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনার বাইরেও বিভিন্ন সংশোধনী নিয়ে কাজ চলছে। দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনকে আরও বেশি ভাইব্রেন্ট ও সক্রিয় করে তোলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়া নাগরিকদের অধিকার। এই স্বচ্ছতা নিশ্চিত করতে পুনর্গঠিত তথ্য কমিশনকে আরও সক্রিয় ও গতিশীল করা হচ্ছে। নতুন কমিশন এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও বক্তব্য প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জোরে ক্ষমতায় বসে থাকা কাউকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ বলা যৌক্তিক নয়। তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। সরকার তার প্রতি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo