সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

মোট পঠিত: ১০

সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

Babul K.
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
ঢাকা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের মুখে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ দিকে জানা যায়, বিকেলেও সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। 

এর আগে সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে কোথাও কোথাও কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

একপর্যায়ে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বাইপাইল-আব্দুল্লাহপুর অংশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

এ দিকে শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করা হয়েছে, তাই এখন আর আন্দোলন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদে গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে তারা সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


মামলা ও গ্রেপ্তারের কথা জানাল পুলিশ


শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অবৈধভাবে আন্দোলনের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে উদ্বেগ থাকলেও বর্তমানে সাভার-আশুলিয়ার সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo