বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান কার্যালয়ে শনিবার সাউথ এশিয়ান উশু ফেডারেশনের নির্বাহী কমিটি এবং টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সাউথ এশিয়ান উশু ফেডারেশনের নির্বাহী কমিটি এবং টেকনিক্যাল কমিটি সভায় আগত সাউথ এশিয়ান উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মি. মানেল ধর্মকীর্তি, নেপাল উশু ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রীলঙ্কান উশু ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও ট্রেজারার হাবিবুর রহমান সিদ্দিকী, চায়না-বাংলা উশু একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার এ এইচ রাজু, এফ আর সিদ্দিকী উশু একাডেমির সভাপতি আশিকুর রহমান রুমেলসহ বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী সাউথ এশিয়ান গেমসে, বাংলাদেশ বীরত্বের সাথে স্বর্ণপদক জেতার টার্গেট পূরণের আশা ব্যক্ত করেন এবং সেই লক্ষ্যে প্রতিটা ক্লাবকে আগের চাইতে উন্নত প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।
মতামত দিন
০ টি মন্তব্য