সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

মোট পঠিত: ২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রিজভীর নিন্দা

Babul K.
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রিজভীর নিন্দা
রাজনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। তারা মনে করছে, দেশে বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করবে।

তিনি বলেন, এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। বরং নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট শাসকদের পুরোনো চেহারাই উন্মোচিত হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখনও পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা দুর্বলতা ভেবে থাকলে তারা নির্বোধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা মেরে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নয়, সরকার যেকোনো মূল্যে দেশের মানুষের জানমাল রক্ষায় ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।


তিনি বলেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী ফ্যাসিস্ট শাসকদের কোনো অনুশোচনা নেই। জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দেবে না।


দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo