সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

মোট পঠিত: ৭৮

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান

Babul K.
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান
রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনে সক্ষম হলে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও করে না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি। রাজনীতির মাঠে বিএনপি শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও শক্তিশালী থাকে, সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ইনশাল্লাহ অক্ষুণ্ণ থাকে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাবেক সেনা কর্মকর্তা, বিডিআর শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের এই আয়োজনের জন্য আয়োজকদের প্রতি তিনি ও তার স্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

মতবিনিময় সভায় নিজের অনুভূতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি ও আমার স্ত্রী আজ কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েছি। বরাবরই সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে আমি আমাদের বৃহত্তর পরিবার হিসেবেই মনে করি। তিনি বলেন, শৈশবে পিতাকে হারালেও বড় হয়ে দেখেছেন সেনাবাহিনীর প্রতি তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক ধরনের নির্ভরতা ও সম্মান ছিল। তিনি সবসময় বিশ্বাস করতেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী সেনাবাহিনী অপরিহার্য।

তারেক রহমান আরও বলেন, সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি, তেমনি একজন সেনা কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া সেনাবাহিনীকেও গর্বিত করেছিলেন। স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক জনগণ যেমন শহীদ জিয়াকে নিয়ে গর্বিত, তেমনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তাকে নিয়ে গর্বিত বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।


বিএনপির চেয়ারম্যান আরও বলেন, জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসেবে দেখে। সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করা হলে তাদের মূল দায়িত্ব ও উদ্দেশ্য ব্যাহত হয়। বিগত দেড় দশকে সেনাবাহিনীর ভূমিকা ও গৌরব নিয়ে সেনা কর্মকর্তা ও সদস্যরা নিজেদের বিবেককে প্রশ্ন করলে অনেক উত্তর খুঁজে পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশ যখন ফ্যাসিবাদ ও তাবেদার অপশক্তির কবলে পড়ে, তখন শুধু গণতন্ত্র ও মানুষের স্বাধীনতাই নয়, একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে পড়ে।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই নির্মম হত্যাকাণ্ডের পরও দিনটিকে সেনাবাহিনী যথাযথ গুরুত্ব দিয়ে পালন করতে পারেনি বা পালন করতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমি সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার কথা বলতে চাই না; বরং গৌরব অর্জন ও তা ধারণ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে।


তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া কখনোই উচিত নয়।

মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞের পর পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দেয়, এমনকি তাদের ইউনিফর্মও বদলে ফেলা হয়। তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই।

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসকে ‘শহীদ সেনা দিবস’ বা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন সুপারিশের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালা সংস্কারসহ প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এসব সুপারিশ পর্যালোচনা ও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সদস্যদের দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’ নীতি প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ইতিমধ্যেই আমাদের দলীয় ম্যানিফেস্টোতে (ইশতেহার) ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করেছি এবং বাস্তবায়নের ঘোষণা জাতির সামনে দিয়েছি। বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo