সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

মোট পঠিত:

পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে: আইজিপি

Babul K.
পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে: আইজিপি
আইন-আদালত

পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ডা। তিনি বলেছেন, পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে ঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন সেই দিন নাই, এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করেছে। জনগণের আশানুরুপ আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল।

পুলিশের জনবলের ঘাড়তি সংক্লান্ত এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, নতুন আর্থিক বছরে এ সংক্লান্ত সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছেন। এসময় আইজিপি আরও বলেন, আমরা একটি আধুনিক, জনবন্ধব ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশে সেবাকে জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কখনো ভাবে টেকসই আইন-শৃঙ্খলা উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহায়তা করুন। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি। পুলিশ সপ্তাহ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo