সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

মোট পঠিত: ৫৬

প্রতিটি শিশুর জন্য খেলার মাঠ ও নিরাপদ শহরের অঙ্গীকার তারেক রহমানের

Babul K.
প্রতিটি শিশুর জন্য খেলার মাঠ ও নিরাপদ শহরের অঙ্গীকার তারেক রহমানের
রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) অন্তর্গত ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

তারেক রহমান বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, এটি নির্বাচনি পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করবো না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করা হবে, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে, যাতে সবাই নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে।

তারেক রহমান আরও বলেন, ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। বক্তব্যের শেষে আবারও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারম্যান।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo