সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

মোট পঠিত: ২০৮

প্রশ্নফাঁস: রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল

Babul K.
প্রশ্নফাঁস: রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল
জাতীয়

বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বাতিল করা হয়েছে। এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত হয়েছিল।

পুনরায় সুবিধাজনক সময়ে পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষাটি বাতিল করা হলো। আগামী ২০২৫ সালের মার্চে নতুন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট এবং গণমাধ্যমে জানানো হবে।

এটি ছিল ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য অনুষ্ঠিত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। ৫ জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। ৭ জুলাই রাতে টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। পরদিন সিআইডি ৫ পিএসসি কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে।


পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রশ্নফাঁসের অভিযোগটি যদি আগে জানানো হতো, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। তবে পরীক্ষার দুই দিন পর অভিযোগ ওঠায় বিষয়টি নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo