সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

মোট পঠিত: ৫

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

Babul K.
প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী
রাজনীতি

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রকৃত শিক্ষা শুধু ডিগ্রি অর্জন কিংবা চাকরি পাওয়ার মাধ্যম নয়; বরং শিক্ষা মানুষের মধ্যে দূরদৃষ্টি, বিবেক, মনুষ্যত্ব, যুক্তিবোধ ও প্রশ্ন করার সক্ষমতা তৈরি করে। তিনি আরও বলেন, ‘যে শিক্ষা মানুষের মনের মধ্যে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের দৃষ্টিকে প্রসারিত করে এবং অন্য সাধারণ মানুষ যা দেখতে পারে না, তা দেখার সক্ষমতা তৈরি করে।’

আজ মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তার সমন্বয় না ঘটলে সেই শিক্ষা প্রকৃত জ্ঞানে পরিণত হয় না। একজন ব্যক্তির পিএইচডি ডিগ্রি থাকতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা না থাকলে তিনি প্রকৃত অর্থে জ্ঞানী হয়ে উঠতে পারেন না।

তিনি বলেন, শিক্ষার অন্যতম প্রধান কাজ হলো— শিক্ষার্থীদের মধ্যে ভিশন বা দূরদৃষ্টি তৈরি করা। এই ভিশন হচ্ছে দেখার একটি শিল্পকলা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী সাধারণ দৃষ্টির বাইরে গিয়ে অনেক দূরের বিষয় উপলব্ধি করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভালো ফলাফল ও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য আত্মপ্রত্যয় থাকা প্রয়োজন। তবে সেই আত্মপ্রত্যয় যেন স্থায়ী অহংকারে পরিণত না হয়। 

লক্ষ্য অর্জনের পর আত্মসম্মানবোধকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, সেভাবে পাঠদান করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেটিই প্রকৃত শিক্ষা।

তিনি আরও বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় তাদের জীবনে জ্ঞানার্জন, সৃজনশীলতা ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ও স্মৃতি ভবিষ্যৎ জীবনে তাদের অনুপ্রেরণা জোগাবে।

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একজন শিক্ষক ‘শ্রীকান্ত’ উপন্যাস এমনভাবে পড়াতেন যে, শিক্ষার্থীরা তার ক্লাস কখনো ফাঁকি দিতেন না। 

শিক্ষকের অসাধারণ বাগ্মিতা, ব্যাখ্যা ও উপস্থাপনার কারণে বহু বছর পরও সেই পাঠের কথা মনে আছে। 

তিনি আরও বলেন, শিক্ষকের আনন্দদায়ক ও প্রাণবন্ত পাঠদান শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 

যে শিক্ষা হৃদয়ের মধ্যে জমা থাকে, সেটিই প্রকৃত শিক্ষা।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo