সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

মোট পঠিত: ৩

পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Babul K.
পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে।

আজ সোমবার  জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি । এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগ ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

সাখাওয়াত হোসেন  বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সাথে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে যাতে কাজ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।

এ সময় রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই টেন্ডার ডাকা হবে। ৫০ কোটি টাকার এই ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।

আজ সোমবার  জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে এ ঘোষণা দেন তিনি । এ সময় আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগ ই-টিকেট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক  অধ্যাপক ডা. মো. আবুল কেনান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাখাওয়াত হোসেন  বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকরা যাতে সততার সাথে ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখে কাজ করতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।  রোগীদের প্রতি আরও ভালো ও সহনশীল আচরণ করার আহ্বানও জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে চিকিৎসকদের ভূমিকার ওপর আলোকপাত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের চিকিৎসকেরা বিভিন্ন প্রতিকূলতার মাঝেও উদ্ভাবনী চিন্তা ও একাগ্রতা নিয়ে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকেরা যেন পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন এবং যেকোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা সম্ভব হয়, সে লক্ষ্যে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি হাসপাতালে আসা অসহায় রোগীদের সঙ্গে আরও বেশি সংবেদনশীল, মানবিক ও ধৈর্যশীল আচরণ করার জন্য চিকিৎসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি তিনি অনুরোধ জানান।

সাখাওয়াত হোসেন  বলেন,  দেশের গোটা চিকিৎসাব্যবস্থাকে একটি কার্যকর ও যুগোপযোগী কাঠামোর ওপর দাঁড় করাতে সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। চিকিৎসা খাতের অবকাঠামোগত মানোন্নয়ন ও আধুনিকায়নে যত অর্থের প্রয়োজন হবে, তা প্রদানে সরকারের দৃঢ় সদিচ্ছা রয়েছে।

পরে স্বাস্থ্য মন্ত্রী  রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন করেন।   এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে ৷ অথচ বাস্তবতা ভিন্ন। এক্ষেত্রে অনেক কিছুর ঘাটতি রয়েছে, যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo