সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ মে ২০২৬, ০৭:১৮ পিএম

মোট পঠিত: ২৯

কলকাতা বিমানবন্দরের কাছে ৮ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৯

Babul K.
কলকাতা বিমানবন্দরের কাছে ৮ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৯
প্রবাসী

কলকাতা বিমানবন্দর সংলগ্ন নিমতা এলাকা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি এই নাগরিকদের আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় নাগরিককেও। গতকাল রোববার (১৭ মে) নিমতা থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ওই ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানায়।

পুলিশ সূত্রে জানানো হয়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে নিমতা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন। নিমতার ফতুল্লাপুর এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে থাকার তথ্য দেন তিনি। 

এরপর রোববার স্থানীয় সময় গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। শাহিদুলের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিয়েছিলেন তিনি। গ্রেপ্তারকৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদেরৃ কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড এবং জন্মসনদ। এ ছাড়াও বাংলাদেশে কোভিড টিকার সনদপত্রও উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন-সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

পুলিশ জানিয়েছে, তাদের ভারতে অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo