সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ মার্চ ২০২৪, ০৬:৪১ এএম

মোট পঠিত: ৩০৫

‘খলনায়কদের মতো অস্ত্র সংগ্রহের শখ ছিল ডা. রায়হানের’

Babul K.
‘খলনায়কদের মতো অস্ত্র সংগ্রহের শখ ছিল ডা. রায়হানের’
অপরাধ

সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তারকৃত রায়হান শরীফ পুলিশের রিমান্ডে নানা তথ্য দিয়েছেন। পুলিশ ৫ দিনের রিমান্ডে নেয় তাকে।

এসময় ডা. রায়হান জানান, হিন্দি সিনেমা দেখেই অস্ত্র সংগ্রহের আগ্রহ জাগে তার। ১০ বছর আগে হিন্দি সিনেমার খলনায়কদের কাছে রাখা আগ্নেয়াস্ত্র দেখে তা নিজের কাছে রাখার শখ হয় তার।

রিমান্ডে অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা, এর যোগানদাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে, তবে তদন্তের স্বার্থে সেগুলে প্রকাশ করছে না বলে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানিয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) ৫ দিনের রিমান্ড শেষে রায়হান শরীফকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

পুলিশ সুপার জানান, হিন্দি সিনেমা দেখেই বিভিন্ন অস্ত্র নিজের কাছে সংগ্রহ রাখার শখ হয় ডা. রায়হান শরীফের। ছাত্রজীবনে সিনেমার খলনায়কদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দেখে তা নিজের কাছে রাখা ও সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়াটা তার অভ্যাসে পরিণত হয়। এমনকি অস্ত্র নিয়ে নিয়মিত ক্লাস করাতেন রায়হান শরীফ। ৫ দিনের পুলিশি রিমান্ড শেষে পুলিশকে এমনই তথ্য জানিয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস রুমে শিক্ষার্থীকে গুলির ঘটনায় গ্রেপ্তারকৃত রায়হান শরীফ।

অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম বলেন, শিক্ষার্থীকে গুলির ঘটনায় পুলিশ অস্ত্র মামলায় রায়হান শরীফের ৭ দিনের রিমান্ড চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

এদিকে, আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াদুদ আলী বলেন, ক্লাসরুমে গুলির ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা আল আমিন বাদী হয়ে রায়হান শরীফকে আসামি করে মামলা দায়ের করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেন ডা. রায়হান শরীফ।

গত ৪ মার্চ সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রভাষক ডা. রায়হান শরীফের গুলিতে আহত হয় ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমাল। পরে পুলিশ কলেজে পৌঁছে ২টি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ডগুলি, বেশ কয়েকটি ধারালো ছুরিসহ আটক করে তাকে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo