সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

মোট পঠিত: ৩৪

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ‘জুলাই শেষ হয়নি’: বিরোধীদলীয় নেতা

Babul K.
জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ‘জুলাই শেষ হয়নি’: বিরোধীদলীয় নেতা
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ‘জুলাই শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সেদিনই জুলাইয়ের একটা ভালো পরিসমাপ্তি হবে, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে। যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল, তা যখন পূরণ হবে, তখনই জুলাই শেষ হওয়ার সার্থকতা হবে। আজ বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চেয়ে বেশি, সেই দুর্নীতি আগের চেয়ে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলো জীবন গেল? এতগুলো মানুষ পঙ্গু হলো, এতগুলো মানুষ আহত হলো?’

তিনি বলেন, ‘শুধু একটি দলকে সরিয়ে একই ধরনের আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাইয়ের এত প্রাণহানি ও ত্যাগ ছিল না। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল আন্দোলনের মূল আকাঙ্ক্ষা। সংসদের ভেতরে আমরা দাবি উত্থাপন করলাম—সংস্কার পরিষদ গঠন করুন, সভা আহ্বান করুন। এরপর আলোচনা হলো, কিন্তু ফলাফল পাইনি। আমরা প্রতিবাদে বেরিয়ে এসে জাতিকে বলেছি, সংসদে আমরা প্রতিকার পাইনি, ন্যায়বিচার পাইনি, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয়নি। এখন আপনাদের সঙ্গে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন করব।’

‘জুলাই এখনো শেষ হয় নাই’- শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘এটি কোনো সরকারের সফলতা তুলে ধরার আয়োজন নয়। বরং যুগে যুগে যারা ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী ছিল, তাদের চিত্র এবং তাদের শাসনামলে জনগণ কীভাবে নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে, তা তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। জাতির প্রত্যাশা কী, শহীদদের প্রত্যাশা কী, শহীদ পরিবারের প্রত্যাশা কী—এগুলো তুলে ধরার জন্যই মূলত আমাদের এই আয়োজন।’

প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার বিষয়টি কেন নেই- এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, প্রদর্শনীতে মূলত যারা কর্তৃত্ববাদী ও আগ্রাসী শাসক ছিলেন, তাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ইতিহাসের ধারাবাহিকতায় বিভিন্ন ব্যক্তির কল্যাণকর অবদানের প্রতিও তারা শ্রদ্ধাশীল বলে জানান তিনি।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জামায়াত আমির বলেন, ‘দেশের দায়িত্বে যারা আছেন, তারা যেন তাদের দায়িত্ব উপলব্ধি করেন এবং জনগণের প্রত্যাশার আলোকে দেশ পরিচালনা করেন। একই সঙ্গে জনগণকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন রাখাও এ আয়োজনের উদ্দেশ্য। অতীতে দেশের সূর্যসন্তানেরা জীবন দিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। ভবিষ্যতে জনগণের অধিকার কেউ কেড়ে নিতে চাইলে সেই অধিকার রক্ষার জন্য জনগণকে প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হচ্ছে এ আয়োজনের মাধ্যমে।


শফিকুর রহমান বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কাজেই জুলাই শেষ হয়নি। জুলাই সেদিনই একটা ভালো পরিসমাপ্তি পাবে, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে। আমরা যেন ক্ষমতার লোভে অন্ধ না হই। বরঞ্চ আমরা যেন জনতার হয়ে থাকতে পারি। দেশসেবার সুযোগ পেলেও যেন জনতাকে সম্মান ও শ্রদ্ধা করতে পারি।’

আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘১১ দলের ভিত্তিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ইনশাআল্লাহ, এক-দুই দিনের মধ্যে আমাদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে।’



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo