সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩ এএম

মোট পঠিত: ২৫৫

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন: ভূমি উপদেষ্টা

Babul K.
জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন: ভূমি উপদেষ্টা
জাতীয়

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।

তিনি আজ বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্ত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠান- ২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।
ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলী সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo