সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ আগস্ট ২০২৪, ০৭:৫৭ এএম

মোট পঠিত: ২৬১

দলীয় কোন্দলে হত্যা মামলার আসামি হলেন শামা ওবায়েদ

Babul K.
দলীয় কোন্দলে হত্যা মামলার আসামি হলেন শামা ওবায়েদ
আইন-আদালত

দলীয় কোন্দলে এবার হত্যা মামলার আসামি হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ। ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫০) নামে এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগে শামা ওবায়েদসহ ৩৬ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।


এর আগে শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ০৮।


এ মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।


  

 

গত বুধবার (২১ আগস্ট) কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের মোটর শোভাযাত্রাকে কেন্দ্র করে তার অনুসারীদের সংঘর্ষ হয় শামা ওবায়েদের অনুসারীদের সঙ্গে। এতে নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা কবির ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল উভয়ের পদ স্থগিত করে বিএনপি।


 


প্রসঙ্গত, শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল উভয়েই বিএনপির কেন্দ্রীয় নেতা। তাদের বাড়ি একই আসনে। তাদের মধ্যে আগে থেকেই রাজনৈতিক বিরোধ রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর চাঙ্গা হয়ে ওঠা বিএনপিতে দলীয় কোন্দল আবার মাথাচাড়া দিয়ে উঠছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo