ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার এবং ডেইলি বাংলা টাইমসের সম্পাদক রহমাত আলী বাবুল খন্দকারের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন রিজিয়া বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় কলোনি বাজার জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ডেইলি বাংলা টাইমসের প্রকাশক ও প্রধান সম্পাদক জাহিদ এফ সরদার সাদী, সম্পাদকীয় উপদেষ্টাগণ, পরিচালক ও ক্রিয়েটিভ ডিজাইনারসহ ডেইলি বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকেও রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমা রিজিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
মতামত দিন
০ টি মন্তব্য