সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম

মোট পঠিত: ২৯২

চমক রেখে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

Babul K.
চমক রেখে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
খেলা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে আয়ারল্যান্ডের সঙ্গে শক্তির ব্যবধান কতটা বোঝালেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে হোয়াইটওয়াশের আনন্দ উপভোগ করল নিগার সুলতানা জ্যোতির দল। এবার সিলেটে হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সেই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে দুই বছর পর টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। সদস্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১১ রান করা ব্যাটার সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডে, ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা সুমনা শুরুতে থিতু হয়েছিলেন সিডনিতে। ঘরোয়া লিগে নিয়মিত অংশ নিতেন তিনি।

এ বছরের জানুয়ারিতে ঠিকানা বদলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির হয়ে খেলেছেন। বছর চারেক অস্ট্রেলিয়ায় কাটিয়ে ফিরেছেন দেশে। এসেই হাতে তুলে নেন মাইক্রোফোন। বাংলাদেশের মেয়েদের হোম সিরিজগুলোতে ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে। জাতীয় দলে ফেরার লড়াইও করে গেছেন ‍সুমনা। ক্যাম্পে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ভালো করায় সুযোগ প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন তিনি।


১৪ সদস্যের দলে জায়গা পাননি পেসার মারুফা আক্তার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শামীমা সুলতানা, দিশা বিশ্বাস ও শারমিন সুলতানাকে।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ ডিসেম্বর প্রথম আর ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দুপুর ২টায় মাঠে গড়াবে। এরপর ৯ ডিসেম্বর সকাল ১০টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। 


বাংলাদেশের টি-টুয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবাহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo