সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মে ২০২৫, ১২:১৫ এএম

মোট পঠিত: ২৭৮

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

Babul K.
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
খেলা

চলতি মে মাসের শেষ দিকে ও আগামী জুনের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

শেরে বাংলায় এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এ দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন। তার সহকারী ঘোষণা করা হয়েছে শেখ মেহেদীকে।

লিটন অবশ্য আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে সেটি বেশি নয়, মাত্র ৪ ম্যাচে।

চোটের কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। নিয়মিত অধিনায়কের অনুিস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেন লিটন। ওই সফরে লিটনের নেতৃত্বে সিরিজ জেতে বাংলাদেশ। উইকেরক্ষক ব্যাটারের সেই সফলতার ওপর ভিত্তি করে তাকে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে।

নিয়মিত অধিনায়ক হিসেবে লিটনের প্রথম পরীক্ষা আরব আমিরাত সিরিজ। ওপরে এই সিরিজের সূচি উল্লেখ করা হয়েছে।

আর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় এই দুই সিরিজে নেই দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ।

পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২৫ মে ফয়সালাবাদে। ২৭ মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে যথাক্রমে ৩০ মে এবং ১ ও ৩ জুন।

বাংলাদেশের ১৬ সদেস্যর স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo