গতকাল ১২ নভেম্বর আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, ঢাকা মহানগর উত্তর এর আংশিক পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের মোঃপুর কার্যালয়ে এক জরুরী সভায় এই কমিটি অনুমোদন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন লাবু, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মনোয়ার হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সবুজ।
এসময় ঢাকা মহানগর উত্তরের সভাপতি- আনোয়ারউল্লাহ সোহেল, সিনিয়র সহ সভাপতি- মোঃ দ্বীন ইসলাম, সাধারন সম্পাদক- ইঞ্জিনিয়ার এ এইচ রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জসিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- আশিকুর রহমান সিদ্দিকী ও দপ্তর সম্পাদক- কবির হোসেনকে দিয়ে ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
ঢাকা মহানগর উত্তরের নব-নির্বাচিত সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার এ এইচ রাজু ২০০২ সালে স্মার্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা শুরু হয়, ২০০৪ সালে পরবর্তীতে সভাপতি হন। এরপর পর্যায়ক্রমে ৩৭ নম্বর ওয়ার্ড (বর্তমান ২৪) যুবদলের যুগ্ম আহ্বায়ক, ২৪ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এর তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহবায়ক হিসেবে সংগঠন পরিচালনা করেন। সেই সাথে একটা এতিম খানার(ওয়াকফ) পরিচালক, একটা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, একটা ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উপদেষ্টা, বাড়ীর মালিক সমিতির সদস্য সচিব, সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মুলক কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১০২টি মামলার আসামি হয়েছেন, ১৪ বার গ্রেপ্তার হয়েছেন, মোট ১৭ মাস ৪ দিন কারাবরণ করেছেন এবং ৩৬ দিন রিমান্ডে ছিলেন।বর্তমানে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী।
বক্তব্যের মাঝে তিনি সকলকে দলের আদর্শের প্রতি আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা, তৃণমূলের নেতা-কর্মীদের মর্যাদা এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যাক্ত করেন।
মতামত দিন
০ টি মন্তব্য