সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

মোট পঠিত: ২৬

তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার:নাহিদ ইসলাম

Babul K.
তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট হতে পারে সরকার:নাহিদ ইসলাম
রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার সুরক্ষিত না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তি এতটাই নৃশংস যে, তাদের প্রথম টার্গেট যদি আমরা হই, তাহলে পরবর্তী টার্গেট সরকারও হতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরতে গেলে স্পিকার প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর বক্তব্য দেওয়ার প্রস্তাব দেন। তবে নাহিদ ইসলাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ সময় স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রশ্নোত্তর পর্ব দিয়ে তারা কী করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, তা তারা জানেন। তারা সরকারের জবাব প্রত্যাশা করছেন না, শুধু নিজেদের কথা বলতে চান। কথা বলার সুযোগ না দিলে অধিবেশন থেকে চলে যাওয়ার কথাও জানান তিনি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, গ্রামের বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিসংযোগ করা হয় এবং চারটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, তিনি দুপুরে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। তার কাছ থেকে জানতে পেরেছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি। অথচ ওসি আগেই জানিয়ে দিয়েছেন, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি।

গতকালের অগ্নিসংযোগের ঘটনা এবং দুই দিন আগে শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গও সংসদে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী শক্তি যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। হাসিব আল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটছে।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে কি না, সেই প্রশ্ন তুলতেই তিনি সংসদে বক্তব্য দিতে এসেছেন।

বক্তব্যের একপর্যায়ে নাহিদ ইসলাম বলেন, নিজেদের মানবাধিকার নিশ্চিত না হলে এবং সরকার শত্রুর মানবাধিকার নিয়ে বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজেদেরই পথ খুঁজে নিতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo