সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পিএম

মোট পঠিত: ২৮৬

আবারও টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ সীমান্ত বিস্ফোরণের কাপঁছে

Babul K.
আবারও টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপ সীমান্ত বিস্ফোরণের কাপঁছে
সারা দেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য দফায় দফায় মর্টারশেল ও ভারী গোলার বিস্ফোরণের বিকট শব্দে আবারও টেকনাফ-সেন্টমার্টিন সীমান্ত কাঁপছে। অপরদিকে সীমান্তে সর্বোচ্চ সর্তক অবস্থানে কোস্ট গার্ড ও বিজিবির সদস্যরা।

ঈদের দিন সহ আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পর্যন্ত এ শব্দে ভেসে আসতেছে। এখনো চলমান রয়েছে। আতঙ্কিত সীমান্তের বসবাসকারীরা।
এ কারণে সাগরে মাছ ধরা ও নৌপথ দিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা-যাওয়া করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন বলে স্থানীয়রা জানান।
আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ডাক্তারকে বেদম পিটুনিআওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় ডাক্তারকে বেদম পিটুনি
এর পাঁচদিন আগেও সেন্টমার্টিন, টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তে রাখাইনের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক দেখা দেয়।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা খুরশেদ আলম বলেন, ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে একটু যখন বিশ্রাম নিচ্ছিলাম, তখন মিয়ানমার ওপার থেকে যেহারে মর্টারশেলের বিস্ফোরণ শব্দে এপারে আসতেছে।বাড়ি-ঘর কেঁপে উঠে।

গতকাল সারাদিন থেমে থেমে বিকট শব্দে শোনা গেলেও ওইদিন বিকাল থেকে, মধ্যরাত থেকে আজ শুক্রবার এখনো পর্যন্ত থেমে থেমে মর্টারশেল ও ভারী গোলার বিস্ফোরণের শব্দে কাঁপছে এপারের সীমান্ত।

টেকনাফ পৌরসভার বাসিন্দা রহিম উল্লাহ বলেন, মনে হচ্ছে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও আরো একটি বিদ্রোহী গ্রুপ সহ এ দু'গ্রুপের সঙ্গে দেশটির সেনা বাহিনীর মধ্যেই তীব্র সংঘর্ষ হচ্ছে। কারণ হিসাবে তিনি উল্লেখ্য করেন,দিনের পর দিন এপারের সীমান্তে বিস্ফোরণের শব্দ আগের তুলনায় এখন বেশি শোনা যাচ্ছে । ঈদের দিন ও মধ্যরাত সহ এখনো পর্যন্ত থেমে থেমে ওপার থেকে বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফ সীমান্তে ভেসে আসতেছে।

সীমান্তের এমন পরিস্থিতির মধ্যেই সাগরে জেলেরা মাছ ধরতে বা নৌপথে শাহপরীর দ্বীপ ও টেকনাফে আসা-যাওয়া করতে অসুবিধায় পড়ছেন দ্বীপ বাসি।

টেকনাফের উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, নাফনদীর ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo