সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ মে ২০২৬, ০৫:৩১ পিএম

মোট পঠিত:

২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি

Babul K.
২২৭৬ নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে বিএনপি
রাজনীতি

দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীর গুম-হত্যার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপি নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ওই সময়কালে শুধু ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি না হওয়ায় একাধিকবার লিখিত তাগিদ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনে দলটি দাবি করে, বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo