সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

মোট পঠিত: ২৮৪

শিরিন শিলার বিয়ে, জানা গেল পাত্রের পরিচয়

Babul K.
শিরিন শিলার বিয়ে, জানা গেল পাত্রের পরিচয়
বিনোদন

আজ ১০ অক্টোবর বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বেশ ঘরোয়া আয়োজনে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন তিনি। এবার জানা গেল পাত্রের পরিচয়।

পাত্র আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে শিলার ৬ বছরের প্রেমের সম্পর্ক। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে সাজিলের।

সাজিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শিলা বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি আমরা। এই সময়টায় আমরা একে অপরকে চিনেছি জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে আজ। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

তিনি আরও বলেন, ভেবেছিলাম পরে বলব। কিন্তু তা হলো না। যাইহোক এখন বিয়ে নিয়ে ব্যস্ত। রাতে ছবিসহ ফেসবুকে পোস্ট করে দেব। দোয়া করবেন আমার জন্য। 

শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে ‘শেষ বাজি’ সিনেমায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo