সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ জুন ২০২৪, ১২:৪৭ এএম

মোট পঠিত: ৩০৫

ঘূর্ণিঝড় রেমালে সাড়ে ৭ হাজার কোটি টাকার ক্ষতি

Babul K.
ঘূর্ণিঝড় রেমালে সাড়ে ৭ হাজার কোটি টাকার ক্ষতি
জাতীয়

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫২ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সমন্বিত এ ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 


বৃহস্পতিবার (১৩ জুন) ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।


গত ২৬ মে সারাদেশে আঘাত হানে রেমাল। এতে তিন লাখ ৮৩ হাজার ৮১৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। রেমালের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে ৮২৭৮৩ দশমিক ৮২ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত কৃষকের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ২৩৪ জন।


প্রতিবেদনে বলা হয়, এই ঘূর্ণিঝড়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬১৩টি স্কুল, ৫৬টি কলেজসহ মোট ৬৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসসহ মোট ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।


বরিশাল বিভাগের ৮৮০টি, চট্টগ্রাম বিভাগের ৯৮টি ও খুলনা বিভাগের ৩৮৫টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।


ক্ষয়ক্ষতির এই বিবরণীতে উপজেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রসহ ১০টি সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে— গ্রামীণ রাস্তায় ১৫মিটার সেতু/কালভার্টের দৈর্ঘ্য বাড়িয়ে ৩০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে; পরিবেশ সুরক্ষায় প্রচলিত ইট ব্যবহার না করে ইউনি ব্লকভিত্তিক রাস্তা নির্মাণ এবং রাস্তার বর্তমান সংখ্যা বাড়িয়ে পরবর্তী বছরে ৫ হাজারে উন্নীতকরণ; চলমান প্রকল্পের বাইরে আরও ১ হাজার সাইক্লোন সেন্টার ও ৫০০ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ; বাংলাদেশের সব মুজিবকেল্লাকে পাকা অবকাঠামোয় রূপান্তর; খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সুরক্ষায় সারাদেশে ‘শেখ হাসিনা কৃষক শেড’ নির্মাণ; হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া দ্রুত নির্মাণ; বজ্রপাত মোকাবিলায় পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন ডিপিপি অনুমোদন ও ভূমিকম্প মোকাবিলায় পর্যাপ্ত মালামাল ক্রয়ের অনুমোদন প্রদান; ২০৪১ সালের মধ্যে স্মার্ট সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে অঙ্গীভূতকরণ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo